মালদা

চলতি মাসের ৪ তারিখে মহিষবাথানি অঞ্চলে যুবক খুনের ঘটনায় গ্রেফতার এক মহিলা

চলতি মাসের ৪ তারিখে পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের পুরাতনটোলা মহানন্দা নদীর ঘাট থেকে উদ্ধার হয় এক যুবকের বস্তাবন্দি মৃতদেহ। এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে মালদা থানায় অভিযোগ দায়ার করা হয়। অভিযোগের ভিক্তিতে মালদা থানার পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ফুরকিনি বিবি নামে এক গৃহবধূকে আটক করে। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মৃত যুবকের সাথে ফুরকিনি বিবি র অবৈধ সম্পর্ক ছিল। তাই ফুরকিনি বিবি, তার স্বামী ও ছেলে মিলে ওই যুবককে খুন করে। তা নিজের মুখে স্বীকার করে ফুরকিনি বিবি।তার বাড়ি মহিষবাথানি পুরাতনটোলা এলাকায়। বৃহস্পতিবার তাকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। তার স্বামী পলাতক এবং ছেলেকে গ্রেফতার করে পুলিশ।     

        উল্লেখ্য, চলতি মাসের ৪ তারিখে পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের পুরাতন টোলা মহানন্দা নদীর ঘাট থেকে এক যুবকের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম মালেক আলি (২৪)। বাড়ি পার্শ্ববর্তী গ্রাম ইসলামপুরে। জানা গিয়েছে, বেশ কয়েক দিন থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। এরপর  তার বস্তাবন্দিদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা অনুমান করে তাকে খুন করা হয়েছিল। কারন তার হাত পা বাঁধা অবস্থায় তাকে পাওয়া গেছে বস্তার মধ্যে থেকে। তার খুনিদের শাস্তির দাবিও জানান এলাকাবাসীরা। এরপর ঘটনার তদন্তে নেমে পুলিশ এই সাফল্য পায়।